March 21, 2026 11:17 am
porichiti

মুফতী রাকিবুল ইসলাম

পরিচালক, মাহাদুল কুরআন ওয়াসসুন্নাহ

জন্ম : আন্তর্জাতিজ পুরস্কারপ্রাপ্ত হাফেজ, ক্বারী মাওলানা মুফতী রাকিবুল ইসলাম ১৯৯০ ঈ. সনের ৮ আগস্ট দ্বীনী খান্দানে জন্মগ্রহণ করেন। ৬ ভাই-বোনের মাঝে তিনি ২য়।

কুরআন মাজীদের হিফয : শৈশবেই ২০০০ ঈ. সনে ঢাকার ঐতিয্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ শেখ জনুরুদ্দীন রাহ. দারুল কুরআন শামসুল উলূম চৌধুরীপাড়া মাদরাসা থেকে কুরআন মাজীদের হিফয সমাপ্ত করেন। এরপর বাংলাদেশের কিংবদন্তি উস্তায শাইখুল হুফফাজ ক্বারী আব্দুল হক হাফি. এর কাছে বিশুদ্ধ তিলাওয়াতের বিশেষ দীক্ষা লাভ করেন।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ : তিনি ২০০২ ঈ. সনে আল-হাইআহ আল-আলামিয়্যাহ লি তাহফিযিল কুরআনিল কারীমকর্তৃক জিদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করে ৪র্থ স্থান লাভ করেন।

শিক্ষাজীবন : শিক্ষাজীবনে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের অধীনে সকল বিভাগে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেন। ২০১২ ঈ. সনে বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ জামিয়া শারইয়্যাহ মালিবাগ থেকে তাকমীলুল হাদীসও ২০১৪ ঈ. সনে তাখাসসুস ফিল ফিকহ ওয়াল ইফতাসম্পন্ন করেন।

কর্মজীবন : বর্তমানে তিনি অন্যান্য খেদমতের পাশাপাশি মাহাদুল কুরআন ওয়াসসুন্নাহ যাত্রাবাড়ী ঢাকা-এর প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান মুফতী এবং বাংলাদেশ জাতীয় হিফজ ও নূরানী মুআল্লিম প্রশিক্ষণ কেন্দ্র-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

প্রকাশিত গ্রন্থ : ১। ফিকহ অব মেডিকেল সাইন্স (চিকিৎসা বিষয়ক আধুনিক মাসায়িল সংকলন) ২। চিত্রসহ তাজভীদ সংকলন। ৩। হাদীসের উদ্ধৃতি ও মানসহ দুআর অনবদ্য গ্রন্থ মাসনূন দুআ ও যিকির। ৪। আত-তাদরীব : কুরআনিক শব্দমালার অনুশীলনী।

মাহাদুল কুরআন ওয়াসসুন্নাহ

মাহাদুল কুরআন ওয়াসসুন্নাহ ধর্মপ্রাণ মুসলিমদের দুআ ও সহায়তায় পরিচালিত একটি অলাভজনক উচ্চতর গবেষণাধর্মী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি এক দশকেরও অধিক সময় যাবৎ সর্বস্তরের মুসলিমদের মাঝে কুরআন ও সুন্নাহ-এর আলো বিতরণ করে যাচ্ছে। অসংখ্য এতিম গরিব অসহায় ও অচ্ছল পরিবারের শিশুরা সম্পূর্ণ বিনা বেতনে ফ্রি আবাসন ও খাবার গ্রহণ করে এ প্রতিষ্ঠান থেকে কুরআনের হিফজ সমাপ্ত করেছে। প্রতি বছর এ প্রতিষ্ঠানের ইফতা বিভাগ থেকে ইসলামী ফিকহের উচ্চ শিক্ষা লাভ করে একদল যোগ্য মুফতী তৈরি হয়ে দ্বীন প্রচারের কাজে বিশ্বময় ছড়িয়ে পড়ছে। এছাড়া এ পর্যন্ত ১০ হাজারের অধিক কর্মহীন অদক্ষ কুরআনের হাফেজকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

এ প্রতিষ্ঠানের প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত উল্লেখযোগ্য বই : ফিকহ অব মেডিকেল সাইন্স, চিত্রসহ তাজভীদ সংকলন, আত-তাদরীব : কুরআনিক শব্দমালার অনুশীলনী, মাসনূন দুআ ও যিকির।

 

বিভাগসমূহ

ইফতা বিভাগ 

     (উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ)

উচ্চতর আরবী ভাষা শিক্ষা বিভাগ

মাদানী নেসাব

দরসে নিযামী

নূরানী শিক্ষক প্রশিক্ষণ

হুফফাজ শিক্ষক প্রশিক্ষণ

আন্তর্জাতিক হিফজ বিভাগ

নূরানী বিভাগ

প্রকাশনা বিভাগ

মহিলা শাখা।

মহিলাদের জন্য অনলাইনে কুরআন ও দ্বীন শিক্ষার ব্যবস্থা এ যাবত কাল পর্যন্ত প্রায় ২ শতাধিক নারী অনলাইনের মাধ্যমে কুরআন শিক্ষা লাভ করেছেন।


অস্থায়ী ঠিকানা

দিশারী ভবন (৩য় তলা)

৫৫/১ উত্তর যাত্রাবাড়ী

মদিনা মসজিদ সংলগ্ন, কলাপট্টি রোড

(চাউলের আড়তের উপর), ঢাকা-১২০৪

মোবাইল : ০১৭৮৭১-৪৪৪৬৭

 

ব্যাংক ডিটেইলস

মাহাদুল কুরআন ওয়াসসুন্নাহ

একাউন্ট নম্বর : ০৫১১০২০০১৭১২১

আল-আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড

যাত্রাবাড়ি শাখা, ঢাকা।

 

মোবাইল ব্যাংকিং

বিকাশ : ০১৭৮৭১৪৪৪৬৭, ০১৯১১১৪৪৪৬৭ 

নগদ    :  ০১৭৮৭১৪৪৪৬৭০১৯১১১৪৪৪৬৭ 

রকেট  : ০১৭৮৭১৪৪৪৬৭০১৯১১১৪৪৪৬৭। 

কপিরাইট © ২০২৪, মাহাদুল কুরআন ওয়াসসুন্নাহ