মাহাদুল কুরআন ওয়াসসুন্নাহ
মাহাদুল কুরআন ওয়াসসুন্নাহ ধর্মপ্রাণ মুসলিমদের দুআ ও সহায়তায় পরিচালিত একটি অলাভজনক উচ্চতর গবেষণাধর্মী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি এক দশকেরও অধিক সময় যাবৎ সর্বস্তরের মুসলিমদের মাঝে কুরআন ও সুন্নাহ-এর আলো বিতরণ করে যাচ্ছে। অসংখ্য এতিম গরিব অসহায় ও অচ্ছল পরিবারের শিশুরা সম্পূর্ণ বিনা বেতনে ফ্রি আবাসন ও খাবার গ্রহণ করে এ প্রতিষ্ঠান থেকে কুরআনের হিফজ সমাপ্ত করেছে। প্রতি বছর এ প্রতিষ্ঠানের ইফতা বিভাগ থেকে ইসলামী ফিকহের উচ্চ শিক্ষা লাভ করে একদল যোগ্য মুফতী তৈরি হয়ে দ্বীন প্রচারের কাজে বিশ্বময় ছড়িয়ে পড়ছে। এছাড়া এ পর্যন্ত ১০ হাজারের অধিক কর্মহীন অদক্ষ কুরআনের হাফেজকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
এ প্রতিষ্ঠানের প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত উল্লেখযোগ্য বই : ফিকহ অব মেডিকেল সাইন্স, চিত্রসহ তাজভীত সংকলন, আত-তাদরীব : কুরআনিক শব্দমালার অনুশীলনী, মাসনূন দুআ ও যিকির।
বিভাগসমূহ
o ইফতা বিভাগ
(উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ)
o মাদানী নেসাব
o দরসে নিযামী
o নূরানী শিক্ষক প্রশিক্ষণ
o হুফফাজ শিক্ষক প্রশিক্ষণ
o আন্তর্জাতিক হিফজুল কুরআন বিভাগ
o নূরানী বিভাগ
o প্রকাশনা বিভাগ
o মহিলা শাখা
o মহিলাদের জন্য অনলাইনে কুরআন ও দ্বীন শিক্ষার ব্যবস্থা
ইফতা বিভাগ (উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ)
১বছর মেয়াদী, দ্বিতীয় বর্ষ ঐচ্ছিক।
ইফতা বিভাগের বৈশিষ্ট্যাবলী
o বাংলাদেশের প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য ইফতা বিভাগ থেকে ইফতা পড়ুয়া উস্তাযগণের মাধ্যমে পাঠদান।
o ইসলামী অর্থনীতি, ব্যাংক-বীমা, রাজনীতি ও চিকিৎসা বিজ্ঞানসহ আধুনিক যাবতীয় বিষয়ে বিস্তারিত পাঠদান।
o তামরীনের উপর বিশেষ গুরুত্ব আরোপ।
ইফতা বিভাগে ভর্তির শর্তাবলী
o দাওরায়ে হাদীস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
o ১ বছর সম্পূর্ণ আবাসিক থেকে যাবতীয় মাশগালা থেকে ফারেগ হয়ে অধ্যয়ন করতে হবে।
o মোবাইল ও যেকোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
ইফতা বিভাগের ভর্তি পরীক্ষার বিষয়
o হিদায়া ৩য় খণ্ড (কিতাবুল বুয়ূ)
o নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ)
o আনুষঙ্গিক অন্যান্য বিষয়
o আরবী ও বাংলা প্রবন্ধ।
ইফতা ও আদব বিভাগের ভর্তি খরচ
ভর্তি ফরম ২০০/-
ভর্তি ফি ৩৫০০/-
বাৎসরিক মাকতাবা ফি ৫০০/-
ভর্তি বাবদ মোট প্রদেয় ৪,২০০/-
মাসিক বেতন ১,০০০/-
আবাসন চার্জ ১,০০০/-
নাস্তা ৫০০/-
খানা (দুই বেলা) ২,০০০/-
মাসিক মোট প্রদেয় ৪,৫০০/-
বি. দ্র. : অস্বচ্ছল মেধাবী ছাত্রদের জন্য পারিবারিক অবস্থা যাচাই পূর্বক বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে। সেক্ষেত্রে ছাত্রকে অবশ্যই মাসরাফে যাকাত হতে হবে এবং মাদরাসা কর্তৃপক্ষ যাকাত ও দানের ফান্ড থেকে তার জন্য ধার্যকৃত অর্থ ব্যয় করবে।
কপিরাইট © ২০২৪, মাহাদুল কুরআন ওয়াসসুন্নাহ