মুদ্রিত মূল্য : ৭০০ টাকা
ছাড় মূল্য : ৪০০ টাকা
হাফেজ ক্বারী মাওলানা মুফতী রাকিবুল ইসলাম
বাংলা ভাষায় তাজভীদ বিষয়ে অনেক বই–পুস্তক বাজারে থাকা সত্ত্বেও `চিত্রসহ তাজভীদ সংকলন` গ্রন্থটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের দাবী রাখে।
আল্লাহ তা‘আলার রহমতের কাছে আশা রাখি যে, বক্ষমান গ্রন্থটি বিশুদ্ধ কুরআন তিলাওয়াত চর্চাকারী শিক্ষার্থীদের এবং বিশেষ করে মুআল্লিম ও প্রশিক্ষকদের ইলমী পিপাসা নিবারণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।
কিতাবটিকে নিম্নোক্ত বৈশিষ্ট্যে মণ্ডিত করার চেষ্টা করা হয়েছে :
১. তাজভীদ বিষয়ে প্রাচীন ও আধুনিক গবেষকদের গবেষণার আলোকে বইটি প্রস্তুত করা হয়েছে।
২. প্রয়োজনীয় স্থানে উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে।
৩. সহজে হৃদয়াঙ্গমের জন্য তাজভীদের জটিল বিষয়গুলো চিত্রের সাহায্যে উপস্থাপন করা হয়েছে।
৪. সহজ সাবলীল উপস্থাপনা ও গুছালো পরিপাটি বিন্যাস।
৫. তেলাওয়াতের ক্ষেত্রে বহুল প্রচলিত ভুলগুলো চিহ্নিত করে দেওয়া হয়েছে।
৬. কিতাবের শেষে মাকামাত সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
৭. প্রয়োজনীয় চিত্রে ছজ পড়ফব যুক্ত করা হয়েছে।
কুরআনিক শব্দমালার অনুশীলনী
মুফতী রাকিবুল ইসলাম
হারফের মাখরাজ, সিফাত ও তাজভীদের অন্যান্য পাঠ অনুশীলনের জন্য কুরআন মাজীদের পর্যাপ্ত উপযোগী শব্দমালা দিয়ে সাজানো অনবদ্য গ্রন্থ ‘চিত্রসহ তাজভীদ সংকলন’। গ্রন্থটির প্রথম সংস্করণের শেষে ‘মাশক অধ্যায়’ নামে গুরুত্বপূর্ণ একটি পাঠ ছিল। পরিধি বেড়ে যাওয়ায় ও মুনাসিব মনে হওয়ায় দ্বিতীয় সংস্করণে তা বাদ দেওয়া হয়েছে। তবে দ্বিতীয় সংস্করণের ভূমিকায় বিষয়টি নিয়ে স্বতন্ত্র একটি পুস্তক রচনা করার ওয়াদা দেওয়া হয়েছিল। ‘আত-তাদরীব : কুরআনিক শব্দমালার অনুশীলনী’ মূলত সেই ওয়াদারই বাস্তবায়ন।
এই বইটি সবার জন্য হলেও মাশকের উস্তায, প্রশিক্ষণার্থী শিক্ষক ও যারা সহজে ও দ্রুততম সময়ে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত অর্জনে ভালো ফলাফল পেতে চান এবং নিজেকে কুরআনের একজন আদর্শ ও দক্ষ উস্তায ও প্রশিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাদের জন্য বিশেষ পথপ্রদর্শক হবে, ইনশাআল্লাহ।
মুদ্রিত মূল্য : ৪০০ টাকা
ছাড় মূল্য : ২০০ টাকা
ফিকহ অব মেডিকেল সাইন্স
মুফতী রাকিবুল ইসলাম
মুদ্রিত মূল্য : ১৪০০ টাকা
ছাড় মূল্য : ৭০০ টাকা
ফিকহ অব মেডিকেল সাইন্স বইটিতে আন্তর্জাতিক ফিকহ ফোরাম ও শরীয়া বোর্ডগুলোর স্ট্যান্ডার্ড এবং সমকালীন ইসলামী স্কলারদের মতামত উল্লেখসহ চিকিৎসা সংক্রান্ত আধুনিক বিষয়গুলোর শরয়ী সমাধান বিশ্লেষণ ও পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি এতে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আলোকে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় বিবরণ এবং দেশীয় ও আন্তর্জাতিক আইনের উপর পর্যাপ্ত আলোকপাত করা হয়েছে।
ফিকহ অব মেডিকেল সাইন্স বইটির বৈশিষ্ট্যাবলী
* চিকিৎসা বিষয়ক সমকালীন মাসআলা সমূহের বৃহৎ একটি অংশ এতে নিখুঁত পর্যালোচনার সাথে সন্নিবেশিত করার চেষ্টা করা হয়েছে।
* প্রতিটি বিষয়ে শরয়ী বিধান আলোকপাত করার পূর্বে সংশ্লিষ্ট বিষয়ের বাস্তব অবস্থার যথার্থ চিত্রায়ণ আধুনিক চিকিৎসাবিজ্ঞানের আলোকে তুলে ধরা হয়েছে এবং বোঝার সুবিধার্থে প্রয়োজনীয় স্থানে চিত্র ব্যবহার করা হয়েছে।
* প্রায় প্রতিটি বিষয়ে বাংলার পাশাপাশি আরবী ও ইংরেজি পরিভাষাও উল্লেখ করা হয়েছে, যাতে আলোচিত বিষয়ে আরবী ও ইংরেজি ভাষায় প্রকাশিত গবেষণামূলক প্রবন্ধ-নিবন্ধ অনুসন্ধান করা ও তা থেকে উপকৃত হওয়া সহজ হয়।
* প্রাসঙ্গিক ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক আইন তুলে ধরা হয়েছে।
* মাসআলা বর্ণনায় খুঁটিনাটি পর্যালোচনা, পূর্ববর্তী ও সমকালীন আলেমদের মতামত ও মতবিরোধের উল্লেখ ও অগ্রগণ্য মত বিশ্লেষণ করতঃ সব দিক থেকে বইটিকে সজ্জিত করতে নিষ্ঠা ও আন্তরিকতায় কোনো ত্রæটি করা হয়নি।
* প্রায় প্রতিটি বিষয়ে আন্তর্জাতিক ফিকহ ফোরাম ও শরীয়া বোর্ডগুলোর স্ট্যান্ডার্ড উল্লেখ করা হয়েছে।
* চিকিৎসা সংক্রান্ত প্রাচীন মাসআলাগুলো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের তত্তে¡র আলোকে বিচার বিশ্লেষণ করা হয়েছে। পূর্ববর্তী ফকীহগণ ইজতিহাদ নির্ভর মাসআলার ক্ষেত্রে তখনকার চিকিৎসক ও তাদের যুগে প্রচলিত অভিজ্ঞতালব্ধ তত্তে¡র উপর ভিত্তি করে সমাধান দিয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে সে যুগের প্রচলিত তত্ত¡ বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আলোকে ভুল প্রমাণিত হয়েছে।
উদাহরণস্বরূপ গর্ভের সর্বোচ্চ সময়ের ব্যাপারে বিভিন্ন ফিকহে ২, ৪, ৫ ও ৬ বছরের কথাও বলা হয়েছে। অথচ বর্তমান চকিৎসগণ বলেন, গর্ভ ১ বছরের অধিক কাল চলমান থাকা কিছুতেই সম্ভব নয়।
তেমনি প্রচলিত ধারণা হল, মাতৃগর্ভে ভ্রূণ ৪০ দিন করে মোট ১২০ দিন নুতফা আলাকা ও মুযগা অবস্থায় থাকে। অথচ বর্তমান চিকিৎসা বিজ্ঞানের আলোকে দেখা যাচ্ছে, ভ্রূণ নুতফা অবস্থায় থাকে ১ সপ্তাহ, আলাকা হিসাবে থাকে ২ সপ্তাহ এবং মুযগা অবস্থায় থাকে প্রায় ২ সপ্তাহ। অর্থাৎ ৪০ দিনের ভেতরেই এই ধাপগুলো সমাপ্ত হয়ে যায়। এ ধরনের প্রয়োজনীয় বিষয়গুলো এ বইয়ে স্থান পেয়েছে।
* চিকিৎসা সম্পৃক্ত মাসআলাগুলোর একটি অংশ এমন রয়েছে, যেগুলোতে পূর্বে ফকীহদের মাঝে মতবিরোধ ছিল। কিন্তু আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেই বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। এ ধরনের মাসআলাগুলোও এই বইটিতে গুরুত্বের সাথে স্থান পেয়েছে।
উদাহরণস্বরূপ, বংশ পরিচয়হীন নবজাতকের ব্যাপারে দুইজন দাবীদার হলে ফিকহে হানাফীতে দুই জন থেকেই পিতৃত্ব প্রতিষ্ঠিত হওয়ার কথা বলা হয়েছে। আর ফিকহে শাফিয়ীতে কিয়াফার শরণাপন্ন হওয়ার কথা বলা হয়েছে। এক্ষেত্রে আধুনিক ডিএনএ টেস্টের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সম্ভাবনা কতটুকু তা এই বইয়ে আলোকপাত করা হয়েছে।
* পর্যাপ্ত তথ্য সরবরাহ ও উদ্ধৃতি উল্লেখের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
* বইটির শুরুতে চিকিৎসা সংশ্লিষ্ট বিভিন্ন মাসআলার উপর প্রকাশিত গুরুত্বপূর্ণ গ্রন্থাবলি ও গবেষণাপত্রের একটি তালিকা দেওয়া হয়েছে, যা গবেষকদের জন্য বিশেষভাবে উপকারী হবে বলে আমরা আশাবাদী।
বিভিন্ন অবস্থা ও পরিস্থিতি এবং প্রাত্যহিক সকল কাজকর্মের মাসনুন দুআসহ নির্বাচিত কিছু দুআ ও যিকির সংকলন।
সকালে ঘুম থেকে উঠে রাতে আবার ঘুমানো পর্যন্ত দৈনন্দিন জীবনের প্রতিটি অধ্যায়ে মাসনূন দুআ আছে। বিপদাপদ, বিবাহ-শাদী, মহামারী, জাদু টোনা, শত্রুর শত্রুতা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি সব বিষয়ের সমাধান দুআর মধ্যে আছে।
‘মাসনূন দুআ ও যিকির’ পুস্তিকাটিতে প্রয়োজনীয় কিছু দুআ ফযিলত, হাদীসের উদ্ধৃতি ও অধিকাংশ ক্ষেত্রে হাদীসের মানসহ সংকলন করা হয়েছে।
মুদ্রিত মূল্য : ১২০ টাকা
ছাড় মূল্য : ৬০ টাকা
কপিরাইট © ২০২৪, মাহাদুল কুরআন ওয়াসসুন্নাহ